মো. মোস্তাকিম হোসেন, বদলগাছী উপজেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে বজ্রপাতে আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আলাউদ্দিন

Share this news with

নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) রাত ১টার দিকে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাত ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এতে তার পিঠের একটি অংশ ঝলসে যায় এবং তিনি অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলাউদ্দিনের অকালমৃত্যুতে নাজিরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুর রহমান। তিনি বজ্রধ্বনির সময় নিরাপদ পাকা ভবনে আশ্রয় নেওয়া এবং খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১০

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১১

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১২

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৩

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৬

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৭

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৯

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

২০