Md Masum Billah
৩০ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Share this news with

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উপজেলার খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ঝাজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয় ও খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ধারাবাহিকতায় ‘সবুজ পৃথিবী গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত অন্তত দুটি করে গাছ লাগানো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু। তিনি যুবসমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিতছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ঝাজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি আমিনুল ইসলাম, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জুলফিকার আলী, অব্দুস সালাম, হান্নান মাষ্টার, আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা বুলবুল আহম্মেদ, আশরাফুল আলম সোহেরল, বাবুল সরকার, আছিফ, রাসেল, স্বেচ্ছা সেবক দল নেতা রবিউল, সোহেল রানা।

শিক্ষক লিটন, খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসার সুপার বাকি বিল্লাহ, শিক্ষক শহিদুল ইসলাম, আবু হাসান, সজিবসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শেষে অতিথিরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

১০

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

১২

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

১৩

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

১৪

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১৫

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৬

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১৭

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৮

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৯

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

২০