সর্বশেষ
||ফুটবল বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ||সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া||স্বৈরাচারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাগেরহাটে, বাতির নিচে অন্ধকারের মতো||বগুড়ার শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন||সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!||‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা||জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং||নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার||চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার||জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা
এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

Share this news with

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফুটবল ম্যাচ নিয়ে বাজি ধরে দুই অবুঝ সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নার হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবিতা ত্রিপুরা (২৬) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) ভোরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা কবিতা ত্রিপুরা তার দুই শিশুপুত্রকে ঘরে রেখে গোপনে ঘর ছাড়েন। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচটিকে কেন্দ্র করে তারা একটি অদ্ভুত বাজি ধরেন। বাজির শর্ত ছিল, খেলায় ইংল্যান্ড হেরে গেলে কবিতা তার স্বামী-সংসার ছেড়ে মুন্নাকে বিয়ে করবেন। সেই শর্ত অনুযায়ী বাজি হেরে ভোর ৪টার দিকে তিনি সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্বামীর অনুপস্থিতির সুযোগে মাটিরাঙ্গার স্থানীয় যুবক রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে কবিতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্কের জের ধরেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

‎নিখোঁজ কবিতার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নুনছড়ি দেবতাপুকুর এলাকায়। ঘটনার পর থেকে তার স্বামী স্ত্রী ও সন্তানদের খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী স্বামী জানান, তিনি তার স্ত্রী ও সন্তানদের উদ্ধারের জন্য মাটিরাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

‎মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি এবং তাদের সন্ধানে অভিযান চলছে।

‎এদিকে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে এলাকাজুড়ে, অবুঝ শিশুদের এমন অসহায় অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপে বাজি ধরে ‘প্রেমিকের হাত ধরে’ পালালেন গৃহবধূ

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

স্বৈরাচারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাগেরহাটে, বাতির নিচে অন্ধকারের মতো

বগুড়ার শেরপুরে মজুমদার ফুডসের দূষণের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার!

‘একসঙ্গে মরার’ কথা ছিল, যমুনায় ঝাঁপ দিল প্রেমিক; শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা

জাবির আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনালে চারুকলা ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং

নোয়াখালী বেগমগঞ্জে জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাতে বিজিবির ত্রাণ বিতরণ, সহায়তা পেল ১ হাজার ৫০০ পরিবার

জরাজীর্ণ অফিসার্স কোয়ার্টারে সাপের উপদ্রব, নিরাপত্তাহীনতায় চরভদ্রাসনের সরকারি কর্মকর্তারা

১০

এলাকার আস্থায় অবিচল, চেয়ারম্যান পদে আলোচনায় কাশিনাথ বৈরাগী

১১

ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করল ছাত্রশিবির

১২

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর ম্যারাথন’ আয়োজন

১৩

ডেমরা পুলিশ লাইন্সে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার, ক্ষুদ্রঋণের এক মাসের কিস্তি মওকুফ: পার্বত্য প্রতিমন্ত্রী

১৫

জাবির ধর্ষণচেষ্টা ইস্যুর আন্দোলন নিয়ে ছাত্রশক্তি নেতার বিস্ফোরক মন্তব্য

১৬

নরমাল ডেলিভারিতে দৃষ্টান্ত গড়ছে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

১৭

বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৬ জন

১৮

রংপুরে এবারও বাজেট বৈষম্য করা হয়েছে: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

১৯

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

২০