মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ

Share this news with

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মাননীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার দেশের সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল অনগ্রসর মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রানিজ সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প গ্রামীণ অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি সুফলভোগীদের স্বাবলম্বী হতে অনন্য ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইজহার আহমেদ খান । তিনি উপকারভোগীদের বিতরণকৃত উপকরণ ও দানাদার খাদ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের যত্ন নেওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব গোলাম রব্বানী সরদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর। এই প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষ প্রানিজ পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে উন্নত মানের দানাদার পশুখাদ্য ও প্রয়োজনীয় খামার উপকরণ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে সুফলভোগীরা সরকারের এই উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১০

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১১

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১২

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৩

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৫

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৬

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৭

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৮

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৯

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

২০