পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারিবারিক বিরোধে রাউজানে যুবকের মৃত্যু, অভিযুক্ত চাচাতো ভাই

Share this news with

চট্টগ্রামের রাউজানে পারিবারিক কোন্দলের জেরে এক যুবক প্রাণ হারিয়েছেন। আপন চাচাতো ভাইয়ের লাঠির (গাছের ডাল) আঘাতে গুরুতর আহত মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর (৩৭) নামের ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মন্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহাম্মদের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে মন্নানের সঙ্গে তার চাচাতো ভাই শাহাজানের (পিতা: সালেহ আহমদ) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান একটি কাঠের টুকরো বা গাছ দিয়ে মন্নানের মাথায় প্রচণ্ড আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় মন্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর ‘সাজিনাজ’ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার রাতে তিনি মারা যান। নিহত মন্নান স্থানীয় ব্যবসায়ী লোকমান সওদাগরের ভাই বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাসপাতাল মারফত তারা মারামারিতে আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। সংশ্লিষ্ট থানা পুলিশ লাশের ময়নাতদন্তের কাজ শেষ করলে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০