সর্বশেষ
||দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল||ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন||হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল||কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট||নবীনগরের গমের বাম্পার ফলন||ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা||মধ্যপ্রাচ্যে সংঘাত: আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে বিশেষ ফ্লাইট||ঈদ যাত্রায় আন্তঃনগর ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু||ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত||সাংসদ নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের বৈঠক
মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরের গমের বাম্পার ফলন

ছবি—ক্ষেতে সেচ দিচ্ছেন কৃষকরা।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একসময় সেচের অভাবে পড়ে থাকা অনাবাদি জমিতে এখন গমের সোনালি আভা দুলছে। উপজেলার শ্রীরামপুর, ইব্রাহিমপুর ও রতনপুরসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫৫ হেক্টর পতিত জমি নতুন করে চাষাবাদের আওতায় আসায় স্থানীয় কৃষিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

কৃষি বিভাগের সঠিক পরিকল্পনা আর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতায় চলতি মৌসুমে উপজেলায় মোট ৪০৫ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যার মধ্যে রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামেই এককভাবে বিশাল এলাকাজুড়ে গমের সমারোহ দেখা যাচ্ছে। বিশেষ করে বারি গম-৩৩ ও ডব্লিউএমআরআই-২ জাতের ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পার্টনার প্রকল্পসহ সরকারের বিভিন্ন রবি প্রণোদনার আওতায় প্রায় তিন শতাধিক কৃষককে উন্নত বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। কৃষকরা জানান তারা অনেকেই এখন নিজ উদ্যোগে বীজ সংরক্ষণের পরিকল্পনা করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, স্বল্প সেচের ফসল হিসেবে গত দুই বছরে গমের আবাদ প্রায় ১০৫ হেক্টর বেড়েছে এবং আগামীতে লক্ষ্যমাত্রা ৫০০ হেক্টরে উন্নীত করার চেষ্টা চলছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেনও নিশ্চিত করেছেন যে, জেলার মধ্যে নবীনগরেই এখন গমের সর্বোচ্চ ফলন হচ্ছে, যা কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন পথ দেখাচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

নবীনগরের গমের বাম্পার ফলন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মধ্যপ্রাচ্যে সংঘাত: আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে বিশেষ ফ্লাইট

ঈদ যাত্রায় আন্তঃনগর ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝুঁকির মধ্যে বিচারকার্য: দৌলতপুরে জরাজীর্ণ ভবনে চলছে সিনিয়র সহকারী জজ আদালত

সাংসদ নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের বৈঠক

১০

এএফসি নারী এশিয়ান কাপ মুগ্ধতা ছড়িয়েও পারলো না বাংলাদেশ

১১

হাবিপ্রবি’র জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

কুয়েতে মার্কিন কনস্যুলেটে হামলা: যা জানালো দেশটি

১৩

ডিসিকে ফোনে দেখে নেওয়ার হুমকি, পরদিন ঠিকই ডিসি প্রত্যাহার

১৪

কুষ্টিয়ায় ডিসি ইস্যু: আন্দোলন, মানববন্ধন ও প্রশ্নের মুখে রাজনীতি

১৫

সড়ক লাগানো অভিনন্দন বিলবোর্ড খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

১৯৫৩: এক গোপন অভ্যুত্থানের ছায়ায় বদলে যাওয়া ইরানের ভাগ্য

১৭

ফর্সা হওয়ার দৌড় থেকে মুক্তি: আয়নার বাইরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশি নারীর উত্থান

১৮

আন্তর্জাতিক সম্পর্ক: প্রতিযোগিতা নয়, সহযোগিতাই ভবিষ্যতের পথ

১৯

এবার জানালেন নেতানিয়াহু, কতদিন চলবে ইরান যুদ্ধ

২০