সর্বশেষ
||রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ||ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’||শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক||পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড||বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা||অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার||কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান||রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত||নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!||রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি
রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!

নবম পে স্কেলের গেজেট প্রণয়ন ও বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে আলোচনা সভা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সভা থেকে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের ক্যান্টিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের প্রায় ২৫ থেকে ৩০ জন সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি সমিতির সদস্য সচিব মাহবুবুল হক তালুকদার, বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি সমিতির আহ্বায়ক মোঃ শালজার রহমান, বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ২০১৯ সাল থেকে শুরু হওয়া এ দাবি বিভিন্ন সরকার ও প্রশাসনের কাছে উপস্থাপন করা হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই বলে তারা অভিযোগ করেন।

তারা জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীদের পে স্কেলে কোনো পরিবর্তন না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। অনেক কর্মচারী আর্থিক চাপে মানবেতর জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন বক্তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এমনকি আন্দোলন কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও পড়তে হয়েছে বলে দাবি করেন তারা।

আলোচনা সভায় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

সভা থেকে জানানো হয়, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এবং শিগগিরই এ বিষয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’

শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক

পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড

বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা

অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!

রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি

১০

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ, আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্ন ইনস্টিটিউটে

১১

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে শিশুদের ঠান্ডা ও হামের প্রকোপ, হাসপাতালে উপচে পড়া ভিড়

১২

শ্রীমঙ্গলের জুনায়েদ হত্যার অভিযুক্তদের দুই দিনের রিমান্ডে

১৩

অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ঔষধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড

১৪

কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ

১৬

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার

১৭

বাসাবোতে ছিনতাইঃ ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ঢামেকে ভর্তি

১৮

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

১৯

দৌলতপুরে হাম রোগের উপসর্গে আক্রান্ত ১০ শিশু, বাড়ছে উদ্বেগ

২০