মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাসে মাটি পরীক্ষার কাজ শুরু

Share this news with

নওগাঁবাসীর দীর্ঘ প্রতীক্ষিত উচ্চশিক্ষার বিদ্যাপীঠ ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থায়ী জমিতে অবকাঠামো নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষার কাজের শুভ উদ্বোধন করা হয়।

​বিশ্ববিদ্যালয় প্রকল্প দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার প্রায় ৯৭ একর জমির ওপর এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। মাটি পরীক্ষার মাধ্যমে মাটির ভারবহন ক্ষমতা যাচাই করা হচ্ছে, যার রিপোর্টের ওপর ভিত্তি করে মূল ভবনের ভিত্তি ও নকশা চূড়ান্ত করা হবে।

শিক্ষার্থী ভর্তি: জানা যায়, ইতিমধ্যেই ইউজিসি-র নির্দেশনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘আইন’ ও ‘হিসাববিজ্ঞান’ বিভাগে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

​প্রশাসনিক কেন্দ্র: বর্তমানে নওগাঁ শহরের বালুডাঙ্গা সংলগ্ন মডেল টাউন এলাকায় একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​উপাচার্যের বক্তব্য ও পরিকল্পনা: ​বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্র্রেসর ড. হাছনাত আলী এই কার্যক্রমকে নওগাঁর মানুষের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের তদারকিতে এবং ইউজিসি-র সার্বিক সহযোগিতায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। সয়েল টেস্টের পরেই দ্রুততম সময়ের মধ্যে আধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবনের দরপত্র আহ্বান করা হবে।

​নওগাঁ বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এটি একটি বড় ভূমিকা রাখবে বলে সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করছে।

​তথ্যসূত্র: নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় (উন্নয়ন শাখা)।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

৪

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

৫

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

৬

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

৭

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

৮

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৯

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১০

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১১

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১২

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

১৩

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১৪

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

১৬

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১৭

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১৯

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

২০