সর্বশেষ
||রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ||ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’||শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক||পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড||বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা||অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার||কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান||রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত||নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!||রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি
আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’

বগুড়ার ধুনটে প্রশাসনের অভিযানের পরও থামছে না অবৈধ মাটি খনন। উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খননের আড়ালে ফসলি জমির ওপর অবাধে চালানো হচ্ছে খননযন্ত্র। কাটা মাটি ট্রাক ও ট্রলির মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে কৃষিজমি হারাচ্ছে, পরিবেশ ও কৃষিক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও তা অনেকটাই লোক দেখানোতে সীমাবদ্ধ থাকে। অভিযানের পর ২–৩ দিন মাটি কাটা বন্ধ থাকলেও পরবর্তীতে আবার সক্রিয় হয়ে ওঠে মাটি ব্যবসায়ী চক্র। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, প্রশাসন কি তাহলে এই অবৈধ মাটি বাণিজ্য ঘিরে ‘চোর-পুলিশ’ খেলায় মেতেছে?

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া স্কুল সংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এ কাজে জড়িত হিসেবে ছাত্রদল নেতা নাটাবাড়ি গ্রামের সুমনের নাম উঠে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি মাটি কেটে বিক্রি করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মিয়াপাড়া ও সরোয়া এলাকাতেও একইভাবে মাটি কেটে বিক্রি করছে আরেকটি চক্র। এসব অবৈধভাবে কাটা মাটি পরিবহনের কারণে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলোবালির কারণে বাড়ছে বিভিন্ন রোগব্যাধি, পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, শুধু মাঝে মাঝে অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’

শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ ও মব প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে ‘শান্তির পথে’—পথনাটক

পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড

বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা

অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেল এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের উচ্ছেদ অভিযান

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্রী আহত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বৈঠক: বেতন বৃদ্ধি নিয়ে নতুন কর্মসূচির আভাস!

রাজধানীর গুলিস্তানে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পথচারি

১০

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ, আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্ন ইনস্টিটিউটে

১১

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে শিশুদের ঠান্ডা ও হামের প্রকোপ, হাসপাতালে উপচে পড়া ভিড়

১২

শ্রীমঙ্গলের জুনায়েদ হত্যার অভিযুক্তদের দুই দিনের রিমান্ডে

১৩

অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ঔষধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড

১৪

কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ

১৬

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার

১৭

বাসাবোতে ছিনতাইঃ ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক ঢামেকে ভর্তি

১৮

কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

১৯

দৌলতপুরে হাম রোগের উপসর্গে আক্রান্ত ১০ শিশু, বাড়ছে উদ্বেগ

২০