সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে পুরনো শত্রুতার জেরে দুই সহোদরের ওপর গুপ্ত হামলা

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের আল্লারদর্গা জয়ভোগা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধ ও পুরনো শত্রুতার জেরে দুই সহোদরের ওপর গুপ্ত হামলার মত নৃশংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে জয়ভোগা চাররাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

গুপ্ত হামলার শিকার হন গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীর আলম ও তার ভাই ওষুধ ব্যবসায়ী আবু। তারা স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের সন্তান বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র যুবক তাদের গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আকস্মিক এই হামলায় দুই ভাই গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের অভিযোগ, এ ঘটনায় সরাসরি জড়িত হিসেবে জয়ভোগা গ্রামের মাহাথির (২৪), মাহি (২০), রকিব (২২), রকি (২০), রাজিব (২০) এবং পাশের আমদহ বোর্ডপাড়া গ্রামের সুমন (২৫) এর নাম উঠে এসেছে।

ঘটনার পর আহত আবু বাদী হয়ে দৌলতপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০