সর্বশেষ
||নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা||দৌলতপুরে আড়াই বছরের শিশুকে ওড়না পেঁচিয়ে হত্যা: ঘাতক চাচি আটক||১ টাকায় ঈদের বাজার||চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪||অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত||ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে||বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল||ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ||পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস, হাজারীবাগে যুবকের মৃত্যু||টেবিল ছাড়াই মিলনমেলা: মাটিতে বসে ভোজের মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্য
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে আড়াই বছরের শিশুকে ওড়না পেঁচিয়ে হত্যা: ঘাতক চাচি আটক

—প্রতীকী ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে আফিয়া নামে আড়াই বছরের এক শিশুকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন ছোট চাচি কল্পনা আক্তারকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। নিহত আফিয়া ওই গ্রামের শাহিন সরদারের একমাত্র কন্যাসন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনি বাগানে শিশু আফিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় একটি গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই শিশুটির বাবা শাহিন সরদার অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তার এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পরবর্তীতে গ্রামবাসীর জিজ্ঞাসাবাদের মুখে কল্পনা আক্তার ওড়না পেঁচিয়ে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কল্পনা আক্তারকে হেফাজতে নেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় আমরা কল্পনা আক্তার নামে একজনকে আটক করেছি। এই নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”

তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কল্পনা আক্তার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউক্যাসেলকে ৭ গোলে ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বার্সালোনা

দৌলতপুরে আড়াই বছরের শিশুকে ওড়না পেঁচিয়ে হত্যা: ঘাতক চাচি আটক

১ টাকায় ঈদের বাজার

চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক- ৪

অসুস্থ বাবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কলেজছাত্র আহত

ভিজিএফ চাল না পেয়ে ফিরে যাচ্ছে অসহায়-দুস্থ মানুষ, আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বিস্ফোরক আইনকে বুড়ো আঙুল: ধুনটে মুদি দোকানেও মিলছে এলপিজি ও জ্বালানি তেল

ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস, হাজারীবাগে যুবকের মৃত্যু

টেবিল ছাড়াই মিলনমেলা: মাটিতে বসে ভোজের মাধ্যমে সাম্প্রদায়িক ঐক্য

১০

ঈদের পর মাদক নির্মূলে লালমনিরহাটে অভিযান চালানো হবে : মন্ত্রী আসাদুল হবিব দুলু

১১

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

১২

ফিলিপনগরে স্বস্তি, দীর্ঘদিনের আতঙ্ক রিন্টু আটক

১৩

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অপর দুই শীর্ষ মন্ত্রীর উপর দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন

১৪

তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি

১৫

ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ তৎপর : আইজিপি

১৬

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৭

ঈদে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফেরা হলো না শরিফুলের, লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত একই পরিবারের ৩

১৮

ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় এআই (AI) ব্যবহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

বেআইনি আটক বন্ধ সহ র‍্যাব বিলুপ্তির আহ্বান জানিয়ে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

২০