সর্বশেষ
||ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন||দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু||বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ||ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার||সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক||জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান||গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত||কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি||‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক||সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ
আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালীর চাটখিলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয়। তিনি বলেন, “সবাই রাজনীতি করবে না, সবাই নেতা হবে না। যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তারাই রাজনীতিতে আসবে এবং নেতৃত্বে পৌঁছাবে। যারা শুধু ব্যবসা করতে চায়, তাদের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই।”

শনিবার (১১ এপ্রিল) নোয়াখালীর চাটখিল কামিল মাদরাসায় আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে ব্যারিস্টার খোকনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

মাদরাসায় আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

বক্তব্যে তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ মাটি ব্যবসা কিংবা থাইল্যান্ডি জুয়া—এসব কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। এমনকি জামায়াত বা অন্য কোনো দলের কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। এই আন্দোলনে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও ছাত্রদের কিছু দাবি পূরণ হয়েছে, তবে কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের অনেক প্রত্যাশা এখনো অপূর্ণ রয়ে গেছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের এই অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন

দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু

বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ

ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক

জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান

গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক

সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

১০

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

১১

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

১২

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

১৩

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

১৪

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

১৫

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

১৬

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

১৭

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

২০