রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও শহরের বিডি হলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

Share this news with

ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল) এর দক্ষিণ পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৬ জুন) সকালে মরদেহটি দেখতে পান হলের কেয়ারটেকার। পরে খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশের একটি স্থানে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান।

কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।

পরে মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. রুমন আলী (২৫)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. তৈয়বুর রহমান এবং মায়ের নাম মোছা. সাহিনা বেগম।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৩

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৪

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৭

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৮

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৯

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১০

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১১

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১২

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৩

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৪

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৫

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৬

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৭

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৯

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

২০