সর্বশেষ
||ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ||ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান||নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর||শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব||ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি||শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত||বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ

Share this news with

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই স্কুলের চার ছাত্রী নিখোঁজের একদিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তারা একটি পাচার চক্রের পাল্লায় পড়েছিলেন বলে ধারণা পুলিশের।

বুধবার দুপুরের পর সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাট যাওয়ার বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের পাওয়া গেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস।

তারা ঢাকা হয়ে সিলেট গিয়েছিলেন বলেও জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানায় ওই চার স্কুলছাত্রীর পরিবার তাদের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে করা ডায়েরিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৬টার দিকে একসঙ্গে প্রাইভেটে যাওয়ার উদ্দেশে বের হয়েছিল চার শিক্ষার্থী। কিন্তু তারা স্কুল ও প্রাইভেটে কোথাও যায়নি। রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও খোঁজ মেলেনি তাদের। ১৪ থেকে ১৭ বছর বয়সি ওই কিশোরীদের তিনজন স্থানীয় স্কুলের দশম শ্রেণির ও অপর জন অষ্টম শ্রেণির ছাত্রী।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাদের সন্ধানে দিন-রাত এক করে কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে একটি পাচার চক্রের পাল্লায় তারা পড়েছিলেন। যারা তাদেরকে প্রলোভন দেখিয়ে ভারতে পাঠানোর চেষ্টা করেছিলো।

উদ্ধার করা শিক্ষার্থীদের নিজ এলাকায় নিয়ে আসা হচ্ছে, তারা আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

১০

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১১

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

১২

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১৩

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

১৪

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

১৬

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

১৭

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

১৮

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

১৯

নওগাঁর রানীনগরে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

২০