সর্বশেষ
||২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় লুটে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, রায়পুরায় শোক ও ক্ষোভ||বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান||বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান||ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার||প্রশাসনের নাকের ডগায় মাদকের রাজত্ব! সান্তাহারে ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনা—আতঙ্কে সাধারণ মানুষ||জাকসুর উদ্যোগে জাবিতে ফলজ-ঔষধি এক হাজার গাছ বিতরণ||মাদক কেনাবেচার সময় পীরগঞ্জে হাতেনাতে আটক ২, উদ্ধার ৪৩ পিস ট্যাবলেট||ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার||জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা||ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসুর উদ্যোগে জাবিতে ফলজ-ঔষধি এক হাজার গাছ বিতরণ

Share this news with

পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়জুড়ে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক সংগঠনের মধ্যে এক হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় জাকসু ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচিটি পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব না হলেও এক হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, শুধু পরিবেশ সচেতনতার কথা বললেই হবে না, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বাস্তব উদ্যোগ নিতে হবে। এ কর্মসূচি সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতেও সচেতন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে জাকসুর বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসের লেক ও পরিবেশ সংরক্ষণে চলমান এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাস হিসেবে ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বৃক্ষ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সমান গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ঈদের পর ব্র্যাকের সহযোগিতায় প্রায় দুই হাজার বৃক্ষরোপণের ধারাবাহিকতায় এবার জাকসুর উদ্যোগে আরও এক হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হচ্ছে। আবাসিক হল সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে এসব গাছ রোপণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি জানান, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ এবং কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আম, জাম, নিম, পেয়ারা, আতা, আমলকি, আমড়া, করমচা ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট হল ও বিভাগের আশপাশে এসব গাছ রোপণ এবং পরিচর্যার মাধ্যমে সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা পরিবর্তনে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।

কর্মসূচিতে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামাসহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল সংসদ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয় লুটে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, রায়পুরায় শোক ও ক্ষোভ

বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

প্রশাসনের নাকের ডগায় মাদকের রাজত্ব! সান্তাহারে ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনা—আতঙ্কে সাধারণ মানুষ

জাকসুর উদ্যোগে জাবিতে ফলজ-ঔষধি এক হাজার গাছ বিতরণ

মাদক কেনাবেচার সময় পীরগঞ্জে হাতেনাতে আটক ২, উদ্ধার ৪৩ পিস ট্যাবলেট

ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি সাকিব ও সম্পাদক তুষার

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হলেন আইরিন জুবাইদা খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ভারী বৃষ্টিতে ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

১০

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে, দরপত্র ছাড়াই নির্মাণ করবে চিটাগাং ড্রাই ডক

১১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধস: নিহত বেড়ে ৮, সবাই কন্যাশিশু

১২

নওগাঁর পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারি আটক

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন

১৪

সুনামগঞ্জে প্রবাসীর ঘরে মিলল ৩ হাজার কেজি ভারতীয় ফুচকা, মামলা দায়ের

১৫

সুনামগঞ্জে জেলা প্রশাসকের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন: নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ

১৬

ববিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’

১৭

বঙ্গোপসাগরে বরগুনার ১৮ জেলেসহ ট্রলার ডুবি; উদ্ধার ১৬ জন, নিখোঁজ আরও ২

১৮

লঘুচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, নৌযান না পাঠানোর নির্দেশ কোস্ট গার্ডের

১৯

ঋণের চাপ এড়াতে অপহরণের নাটক! রাঙ্গুনিয়া থেকে ‘ভিক্টিম’সহ ৩ জন আটক

২০