উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
৯ মে ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি পদার্থবিজ্ঞান নবগঠিত অ্যালামনাইয়ের অভিষেক অনুষ্ঠিত

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়‌।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মুরাদ আহমেদ। তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. রইস উদ্দীন। তিনি বলেন এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উপাচার্য আরও বলেন, পদার্থবিজ্ঞানের অগ্রগতি ছাড়া মানবসভ্যতা আজকের অবস্থানে পৌঁছাতে পারতো না। বিশ্বে বহু পদার্থবিজ্ঞানী পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

প্রাত্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের সামনে তাদের অর্জন, অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরতে হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানো। তিনি আশা প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে নিজেদের স্বাক্ষর রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. পরিমল বালা, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.সুরঞ্জন কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১২

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৩

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১৬

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

২০