সর্বশেষ
||রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম||প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর||৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক||জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ||কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার||জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত||নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ||ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২||৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা||বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিবেটিং ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা ও পাবলিক স্পিকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তা হিসেবে অংশ নেন স্টার নিউজের চিফ রিপোর্টার মনিরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের চিফ রিপোর্টার আখলাকুস সাফা।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। এরপর অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন মনিরুল ইসলাম। তিনি অনুসন্ধানী প্রতিবেদনের কৌশল, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

সেমিনারে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে আলোচনা করতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘পৃথিবীতে যত জলরাশি আছে, তার মধ্যে সাতটি মহাসাগরের মতোই বিশাল অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র। কয়েক মিনিটের আলোচনায় এর পরিধি শেষ করা সম্ভব নয়। পৃথিবীতে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য উৎপন্ন হচ্ছে, কিন্তু সব তথ্যই সাংবাদিকতার উপাদান নয়। অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটা পেঁয়াজের খোলস ছাড়ানোর মতো, এর গভীরে পৌঁছাতে হলে ধৈর্য, কল্পনাশক্তি ও তথ্য যাচাইয়ের সক্ষমতা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘একজন অনুসন্ধানী সাংবাদিককে প্রতিটি তথ্য সংগ্রহের পাশাপাশি তা যাচাই-বাছাই করতে হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। এ সময় তিনি তার আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন ‘গুমচর’এর বিভিন্ন দিক উপস্থাপন করেন।’

রিপোর্টিং বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আখলাকুস সাফা বলেন, ‘একজন সাংবাদিককে সবসময় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে। পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা ও আচরণে ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। পাশাপাশি দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও পেশার প্রতি আন্তরিকতা থাকলে এই ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।’

সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে এমসিজে ডিবেটিং ক্লাবের বিদায়ি কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ক্যাম্পাসে যানবাহন ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে প্রশাসনের পুলিশিং কার্যক্রম

প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১! সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর

৪০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার, স্বামী পলাতক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ইডেনে বৃক্ষরোপণ

কোতোয়ালীর হোটেলে পুলিশি অভিযান: অসামাজিক কাজে লিপ্ত ৭ জন গ্রেপ্তার

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সাংবাদিকতা বিষয় সেমিনার অনুষ্ঠিত

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দৌলতপুরে কৃষক সমাবেশ

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে নারী নেত্রীসহ আটক ২

৮ম শ্রেণির ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণ, থানায় মামলা

বরগুনার আমতলীতে ১৯০০পিস ইয়াবা ও নগদ ষাট হাজার টাকা সহ আটক ২

১০

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

১১

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

১২

নওগাঁর তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

১৩

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ছবিরুল ইসলাম

১৪

কক্সবাজারে প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের পর বাড়ি লুটপাটের অভিযোগ

১৫

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু

১৬

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার আটকের জেরে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

১৭

দুরাকুটিতে বিপুল সংখ্যক ট্যাপেন্টাডলসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

১৮

নিল ভিডিও বানিয়ে মাসে কোটি টাকা আয়, তবুও কৃষীকাজেই ফিরতে চান এমা ম্যাগনোলিয়া !

১৯

৬ দফা দাবিতে জবিতে ছাত্রলীগের মানববন্ধন

২০