
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোব্যাকো ক্লাবকে সহশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন ও কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে বুধবার (১০ জুন) প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাব” নামে শিক্ষার্থীদের একটি সংগঠনের কার্যক্রম চালানোর জন্য কোনো ফিজিকাল স্পেস প্রদান না করার শর্তে, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাব” পরিচালনা করার অনুমতি প্রদান করা হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাব উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্ট্রি টোবাকো ক্লাবের আনুষ্ঠানিক নিবন্ধন ও কার্যক্রম পরিচালনার অনুমতি পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এই নিবন্ধনের মাধ্যমে ক্লাবটি একটি প্রাতিষ্ঠানিক ও স্থায়ী কাঠামোর মধ্যে থেকে আরও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ পাবে। তরুণদের মধ্যে তামাকবিরোধী সচেতনতা সৃষ্টি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “এ অর্জনের জন্য মাননীয় উপাচার্য, ট্রেজারার মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতেও তাদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।
মন্তব্য করুন