পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মধ্যরাতে রাস্তার ওপর শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

Share this news with

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় এক শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সাইফুল ইসলাম ওরফে ইসমাইল (৩৫)। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনের রাস্তা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফুল ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এলাকার মীর কাশেম হীরুর ছেলে। তিনি পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকায় জাকির সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তিনি জানান, গভীর রাতে সাগরিকা রোডের পাশে রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পেটের বাম পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যার ফলে ভেতরের নাড়িভুঁড়ি বের হয়ে এসেছিল।

পুলিশ ইতিমধ্যে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই নৃশংস অপরাধের পেছনে কী কারণ ছিল এবং কারা এই ঘটনার সাথে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি

গোবিপ্রবিতে মশার উপদ্রব চরমে, ডেঙ্গুতে আক্রান্ত আবাসিক শিক্ষার্থী

৭০০+ চাকরির সুযোগ নিয়ে জাবিতে বসছে জাকসু জব ফেয়ার ও ক্যারিয়ার সামিট

চকরিয়ায় শেভরণ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে বিএনপির প্রস্তুতি সভায় অতর্কিত হামলা: বিএনপি নেতা শুভ গুরুতর আহত

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

ধর্মীয় জ্ঞানচর্চায় জাবির রফিক-জব্বার হল মসজিদে পাঠাগারের উদ্বোধন

আইন-শৃঙ্খলা অবনতির কারণ ও টেকসই সমাধান নিয়ে সিআইপিজির গোলটেবিল বৈঠক

ডেঙ্গু-তাপপ্রবাহে বিপর্যস্ত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেটর-পর্যাপ্ত শয্যা সংকটে ধুঁকছে

১০

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এইচআরএসএসের আলোচনা সভা

১১

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ অস্ত্র উদ্ধার

১২

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নেতৃত্বে পারভেজ-ইন্দ্রনীল

১৩

ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বগুড়ায় ৫ হাজার মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

১৪

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

১৫

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

১৬

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

১৭

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

১৮

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

১৯

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

২০