মোঃ সজিব আলী, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২০ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর থেকে নাটোরে মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেলেন চোর

Share this news with

নাটোরের সিংড়া উপজেলায় কুলখানি অনুষ্ঠানের মধ্যে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলাউদ্দিনের বাড়িতে কুলখানি অনুষ্ঠান চলছিল। এ সময় বেলতলা গ্রামের ইকলাস হোসেনের ১৫০ সিসি এফজেডএস মোটরসাইকেলটি চুরির চেষ্টা করা হয়।

অভিযোগ রয়েছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লাল মিয়ার ছেলে নাঈম হোসেন এবং মহিষমারী গ্রামের হান্নান আলীর ছেলে সোহেল মিলে মোটরসাইকেলের তালা ভাঙার চেষ্টা করেন। প্রথমে সোহেল ব্যর্থ হলে পরে নাঈম তালা ভাঙার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় জনতা নাঈম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাবা হান্নান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর হাতে আটক নাঈম হোসেনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মোটরসাইকেলের মালিক ইকলাস হোসেন বলেন, “আমার মোটরসাইকেলের তালা ভাঙতে দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করলে বিভিন্ন চুরির কথা বলে। আমরা চাই এলাকায় যেন এসব অপরাধ বন্ধ হয়।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

২

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৩

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৪

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৬

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৭

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৯

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১০

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১১

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১২

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৩

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৭

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৮

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৯

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

২০