আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার

Share this news with

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া ফরাজী বাড়ির ফখরুল ইসলাম (২৫), পিতা মাহফুজুর রহমান সেলিম; নুর ইসলাম (২২), পিতা মাহফুজুর রহমান সেলিম; এবং শরীফ (২৭), পিতা তফজল হক।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ২ নম্বর ওয়ার্ডের গ্যাস ফিল্ডের সামনে একটি চায়ের দোকানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বাদী হাজেরা খাতুন কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

‎মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর ছেলে ও মামলার সাক্ষীকে জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

‎এজাহারে আরও অভিযোগ করা হয়, মারধরের সময় ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

‎এ ঘটনায় হাজেরা খাতুন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা নং-০১(০৮)২৬ দায়ের করেন। মামলায় ফখরুল ইসলাম, ইমরান, নুর ইসলাম, মাহফুজুর রহমান সেলিম, শরীফ ও মহিনসহ ছয়জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

‎মামলার পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় আসামি ফখরুল ইসলাম, নুর ইসলাম ও শরীফকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎মামলার অভিযোগগুলো এজাহারে বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নতুন সদস্য

‎কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

মিরপুরে ডিএনসিসির উদ্যোগে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, কুষ্টিয়ার সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতি: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও ১২ লাখ টাকা উদ্ধার

৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৫১ বছর

ধুনটে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুণ শিল্পী বাবুই, আকাশে নেই সেই চেনা উড়াউড়ি

১০

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দেশব্যাপী দোয়া কর্মসূচি

১১

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

১২

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

১৩

হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

১৪

বরিশালে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, সরকারের বিরুদ্ধে মুজিবুর রহমানের অভিযোগ

১৫

বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ডা. শফিকুর রহমানের

১৬

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

১৭

খুলনায় জামায়াতের যুব সম্মেলন: রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকা রাখার আহ্বান

১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দুর্দশা, মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দাবি

১৯

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

২০