তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত প্যাকেজিং পলির সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।

উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রের বরাতে জানা যায়, কুলাউড়া উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে কলা, ডিম ও বনরুটি বিতরণ করা হয়ে থাকে। তবে সম্প্রতি বনরুটির প্যাকেজিং ও খাবারের মান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।

কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, বিএসটিআই অনুমোদিত প্যাকেজিং পলি না পাওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স আপাতত খাদ্য সরবরাহ বন্ধ রেখেছে।

তিনি বলেন,“কুলাউড়া উপজেলায় ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য কলা, ডিম ও বনরুটি সরবরাহ করা হয়। ৫ থেকে ৭ শতাংশ ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। কোথাও কলা বেশি পাকা বা কম পাকা হয়, আবার বনরুটির প্যাকেটেও কিছু সমস্যা ছিল।”

তিনি আরও বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে বর্তমানে পর্যাপ্ত বিএসটিআই অনুমোদিত পলি না থাকায় বনরুটি সরবরাহ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কতদিন এ কার্যক্রম বন্ধ থাকবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

এদিকে ইসলাম ট্রেডার্সের পক্ষ থেকে শিক্ষা অফিসকে জানানো হয়েছে, অনুমোদনহীন পলিতে বনরুটি সরবরাহ করা হলে তা গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রকাশ পেতে পারে। তাই বিএসটিআই অনুমোদিত প্যাকেজিং পলি হাতে না পাওয়া পর্যন্ত খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পলি সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমতাবস্থায় সময়ের বিষয়ে সঠিকভাবে কিছু বলতে পারেনি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০