মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি নারী শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণসহ নগদ টাকা লুট

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীর ভাড়া বাসায় দরজার তালা ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে নগরীর রেইসকোর্স এলাকার মফিজউদ্দিন রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তিনি টিউশনে ছিলেন। তার মা  মাগরিব নামাজের  আগে বাসা থেকে বের হন। পাশের বাসার এক বাসিন্দা এসে তাদের বাসার দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে পাশের বাসার দরজাও বাইরে থেকে আটকানো ছিল। পরে তিনি ফোনে বিষয়টি জানালে তারা বাসায় ফিরে চুরির ঘটনা নিশ্চিত হন।

ভুক্তভোগী ফার্মেসী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “বাসায় এসে দেখি আলমারির তালা ভাঙা। সেখান থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে। বাবা-মা কেউ বাসায় ছিলেন না। আমার অনেক কষ্টের টাকায় কেনা স্বর্ণও ছিল, কিছুই রেখে যায়নি।”

সুমাইয়া আরও জানান, ঘরে থাকা মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস অক্ষত ছিল। দুর্বৃত্তরা শুধু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।

জানা গেছে, বাসাটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখনো আইনগত ব্যবস্থা নেননি ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। তবে শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০