​রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ

Share this news with

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মধ্যে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এই সামগ্রী বিতরণ করা হয়।

​কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিতে মধু চাষ একটি সম্ভাবনাময় খাত। খামারিদের এই প্রণোদনা আধুনিক মৌ পালনে উৎসাহিত করার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা মেটাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

ছবি— উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের হাতে উন্নতমানের মৌ বাক্স ও রাণী মৌমাছি তুলে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থেকে কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন আধুনিক পদ্ধতিতে মধু চাষের গুরুত্ব এবং এর অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু।

​এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও শরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ফসল উৎপাদনে মৌমাছির পরাগায়নের উপকারিতা তুলে ধরে খামারিদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে মধু উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের হাতে উন্নতমানের মৌ বাক্স ও রাণী মৌমাছি তুলে দেওয়া হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০