সর্বশেষ
||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত||মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি
রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের ভাড়াশিমলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
রাতের আঁধারে চুরির ঘটনা, ল্যাপটপ ও টিভিসহ মালামাল লুট

Share this news with

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১২৭নং হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে এক চুরির ঘটনা ঘটেছে। গত ৮ জুন আনুমানিক রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী সময়ে এই চুরির ঘটনাটি ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চোরেরা স্কুল থেকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ১টি প্রিন্টার ও ২টি এলইডি টিভি নিয়ে গেছে।

​বিদ্যালয়ের শিক্ষিকা মিতা মণ্ডল জানান, সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। চোরেরা স্কুলের সবকটি সিসি ক্যামেরাও ভেঙে ফেলেছে। এরপর তারা ক্লাস রুম ও অফিস রুমে প্রবেশ করে ল্যাপটপ, কম্পিউটার এবং প্রিন্টারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

​আরেক শিক্ষিকা তনুশ্রী ঘোষ সাংবাদিকদের জানান, চোরেরা পরিকল্পিতভাবে প্রথমে বিদ্যালয়ের পেছনের বিদ্যুতের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তালা ও সিসি ক্যামেরাগুলো ভেঙে এই চুরি সংগঠিত করে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিগত সময়েও এই বিদ্যালয়ে একই রকম চুরির ঘটনা ঘটেছে, তবে শিক্ষকরা তার কোনো সমাধান পাননি। এই ঘটনায় প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা থানায় গেছেন এবং তারা আশা করছেন দ্রুতই চোর আটক হবে এবং এর একটি স্থায়ী সমাধান মিলবে।

​এদিকে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের পক্ষে মো. সোহেল জানান, এই বিদ্যালয় থেকে বারবার চুরির ঘটনা ঘটছে, যা খুবই উদ্বেগজনক। প্রশাসনের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে এর স্থায়ী সমাধান প্রয়োজন। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের পাঠদানের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে চুরি হয়ে গেলে শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির সুরক্ষায় এখন জরুরি ভিত্তিতে একজন নৈশপ্রহরী (নাইটগার্ড) নিয়োগ দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১০

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১১

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১২

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১৩

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১৪

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১৫

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৬

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৮

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৯

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

২০