আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২০ মে ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ায় দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সব ধরনের সহিংসতা বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক’ এবং ‘জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরাম’-এর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলাম। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষেও বেশ কয়েকজন প্রতিনিধি বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন “কলাপাড়াসহ সারা দেশেই একের পর এক নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অধিকাংশ ঘটনায় জড়িত মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়।”

বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের সুরক্ষায় কেবল আইন থাকলেই হবে না, সেটির কঠোর ও দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। একই সাথে এলাকায় সহিংসতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও বেশি তৎপর ও কঠোর ভূমিকা পালন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নারীর জন্য একটি নিরাপদ সমাজ ও দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০