সর্বশেষ
||বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা||এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়||নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত||নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী||ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান||ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার||‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী||‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা||জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত||টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ পূর্বে স্বজন হারিয়ে কাঁদছে বগুড়া

Share this news with

পবিত্র ঈদুল আজহার আনন্দ ঘিরে যখন ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত মানুষ, ঠিক তখনই বগুড়ার বিভিন্ন সড়ক ও দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনা, নৌকাডুবি, ঝড় ও অগ্নিকাণ্ডে নারী, শিশু ও একই পরিবারের সদস্যসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দের বদলে অনেক পরিবারে এখন শুধুই কান্না আর স্বজন হারানোর বেদনা।

সবশেষ সোমবার (২৫ মে) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারান আনিছুর রহমান ও তার চার বছরের ছোট্ট মেয়ে। মোটরসাইকেলে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিশুটির মা। ঈদের আগে এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

একই দিন বিকেলে কাহালু উপজেলার বীরকেদার এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন জেসমিন খাতুন ও তার মেয়ে তনু আক্তার। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। মুহূর্তেই নিভে যায় মা-মেয়ের জীবন। আহত হন অটোরিকশাচালকও। স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে ২১ মে ধুনট উপজেলার বানিয়াজান এলাকায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ভুট্টাক্ষেত থেকে ফেরার পথে নারী শ্রমিক বহনকারী নৌকাটি ডুবে গেলে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরি খাতুন নামে এক নারী নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হলেও ঈদের আগে এই নৌদুর্ঘটনা পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি করে।

১০ মে আদমদীঘির বড় আখিড়া রেলগেট এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারান এনজিও কর্মকর্তা আলমগীর কবির। মোটরসাইকেলে কর্মস্থল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

শুধু সড়কেই নয়, প্রাকৃতিক দুর্যোগেও প্রাণ গেছে কয়েকজনের। গাবতলীতে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছচাপায় মারা যান আমিনা বেগম। ঈদের আগে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হলেও আর ফেরা হয়নি তার। পরিবারের সদস্যদের চোখে এখন শুধুই স্বজন হারানোর কষ্ট।

অন্যদিকে, ২২ মে কাহালু উপজেলার শিকড় এলাকায় রহস্যজনক আগুনে পুড়ে মারা যান সোনিয়া খাতুন। পরে দগ্ধ তার শিশুকন্যারও মৃত্যু হয়। ঈদের আগে মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

এছাড়াও শেরপুর, সারিয়াকান্দি ও জেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনে নানা দুর্ঘটনা ও সহিংস ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি, বেপরোয়া গতি, অসচেতন চলাচল ও বৈরী আবহাওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিটি দুর্ঘটনার পরই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতাল, বাড়িঘর আর গ্রামের পথঘাট। যে ঘরে ঈদের আনন্দ থাকার কথা ছিল, সেই ঘরেই এখন শোকের ছায়া। ঈদের নতুন পোশাক, কোরবানির প্রস্তুতি আর ঘরে ফেরার আনন্দ ছাপিয়ে অনেক পরিবারে এখন শুধুই প্রিয় মানুষ হারানোর দীর্ঘশ্বাস।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

‘গণভোটের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছে বিএনপি’—কুড়িগ্রামে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী

‎নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা

জাবিতে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

১০

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

১১

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

১৩

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

১৪

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

১৫

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

১৭

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

১৮

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

১৯

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

২০