মেহেরুবান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন টানা ৮ দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের সব ধরনের আমদানি-রফতানি ও ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন বা অভিবাসন চৌকি স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

‎বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

‎বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ৮ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে পুনরায় বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম ও আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

‎সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত ছুটির এই চিঠি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন, বিজিবি, বিএসএফ এবং ভারত ও ভুটানের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনসহ সব দফতরে পাঠানো হয়েছে।

‎বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সকল ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকবে।’

‎বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘ঈদে স্থলবন্দরের ব্যবসা বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন পথ দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।’

‎বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১০

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১১

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১২

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৩

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৪

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৫

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৬

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৭

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৮

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০