রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

Share this news with

​বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রাহকেরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের প্রধান সড়কে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর যৌথ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে কয়েকশ নারী ও পুরুষ ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন।

​ব্যাংকটির প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি ও আবু তালেবসহ স্থানীয় গ্রাহক নেতৃবৃন্দ।

​বক্তারা অবিলম্বে নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের জোর দাবি জানান। একই সাথে গ্রাহক ফোরামের পক্ষ থেকে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে স্বপদে পুনর্বহাল এবং বিতর্কিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তোলা হয়। মানববন্ধন থেকে বক্তারা এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংক থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইসলামী ব্যাংকের গৌরবময় ঐতিহ্য ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১০

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১১

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১২

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৩

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৫

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৬

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৭

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৮

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৯

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

২০