মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপহরণ নাকি প্রেমের টান? পুলিশ কনস্টেবলের মেয়েকে ঘিরে রহস্য, তদন্তে নতুন মোড়

Share this news with

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের ১৭ বছর বয়সী মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও ধোঁয়াশা। একদিকে বাবার দাবি, তার নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে কিশোরীর বক্তব্য, তিনি স্বেচ্ছায় প্রেমিককে বিয়ে করে সংসার করছেন এবং অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

নিখোঁজ কিশোরীর নাম তসনিয়া রানা তামান্না (১৭)। তার বাবা মো. রানা মাসুদ আদমদীঘি থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল। তিনি প্রায় ২২ বছর ধরে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রথমবারের মতো নিখোঁজ হন তামান্না। এ ঘটনায় তার বাবা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের শহিদ হোসেন (১৮) সহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

পরে পুলিশ তামান্নাকে উদ্ধার করে আদালতে হাজির করলে তিনি জবানবন্দিতে জানান, শহিদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়েছে। তবে বয়স ১৮ বছরের কম হওয়ায় এবং ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা গত ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের মাধ্যমে বাবার জিম্মায় ফেরার পরদিন, অর্থাৎ ১ মে সকালে তামান্না আবারও শহিদ হোসেনের সঙ্গে চলে যান। এ ঘটনায় রানা মাসুদ আদালতে অভিযোগ দায়ের করলে ৭ মে আদমদীঘি থানায় নতুন একটি মামলা রুজু করা হয়। বর্তমানে মামলাটি বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

এদিকে দ্বিতীয়বার নিখোঁজ হওয়ার পর তামান্না নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, “আমার নামে অপহরণের যে মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার স্বামীর সঙ্গে চার বছরের সম্পর্ক। পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় অপহরণের অভিযোগ আনা হচ্ছে।”

অন্যদিকে কনস্টেবল রানা মাসুদের অভিযোগ, মেয়ের নিখোঁজ হওয়ার পর মামলা করতে গেলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তার কাছে ঘুষ দাবি করেন। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা গ্রহণ করা হয়।

মেয়ে এখনও উদ্ধার না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন পুলিশ সদস্য হয়েও বিচার পাচ্ছি না। সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে?” মেয়েকে উদ্ধারের দাবিতে তিনি ও তার স্ত্রী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিও পালন করছেন বলে জানান।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, জয়পুরহাটের একটি থানার কর্মকর্তা তাকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মামলা না করার শর্তে স্বাক্ষর দিতে বলেছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন।

তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। তিনি বলেন, “ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশের সদস্যের মেয়ে মানে আমাদেরও মেয়ে। যথাসময়ে মামলা গ্রহণ করা হয়েছে। এরপরও তিনি বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন।”

ঘটনার একদিকে রয়েছে একজন বাবার অপহরণের অভিযোগ, অন্যদিকে মেয়ের স্বেচ্ছায় চলে যাওয়ার দাবি। ফলে ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০