ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ, অভিমানে যুবকের আত্মহত্যা

Share this news with

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর অভিমানে আত্মহত্যা করেছেন বিপুল রহমান (২২) নামের এক যুবক। শনিবার (২৩ মে) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের অভিরামপুর চককুতুব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিপুল রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার হাজীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় আট বছর আগে বগুড়ার সোনাতলা উপজেলার শাপলা খাতুনের সঙ্গে বিপুলের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। সম্প্রতি পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্ত্রী শাপলা খাতুন বাবার বাড়িতে চলে যান।

পরবর্তীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান বিপুল রহমান। কিন্তু স্ত্রী তার সঙ্গে ফিরে আসতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই বিপুল চুপচাপ ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

শনিবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিপুল। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০