জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১০ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত হত্যা ও ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে জবি ছাত্রশক্তির বিক্ষোভ

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি কর্তৃক সীমান্ত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে দুপুর ২ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই বিক্ষোভ মিছিলে বক্তৃতা রাখেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ ফয়সাল মুরাদ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন পরবর্তী সময়ে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয়। সেখানে মুসলমানদের আজান দিতে বাধা প্রদান করা হচ্ছে এবং মুসলমানদের ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুলোতে হামলা চালানো হচ্ছে।

তিনি আরো ও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ভারতের অনেক মুসলমানকে বাংলাদেশী ট্যাগ দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে পুশ ইন করা হচ্ছে।

বাংলাদেশের সামনে যে আরেকটি শরণার্থী সংকট দেখা দিচ্ছে সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং কুটনৈতিক পরিসরে ভারতে মুসলমান নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ও অভিব্যক্তি জানাতে হবে।

সভাপতি ফয়সাল মুরাদ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর এদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। তাদের ওপর নির্যাতন চালানো হয়নি। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এর ব্যাতিক্রম ঘটনা ঘটে। তিনি বলেন, সীমান্তে যে সাম্প্রদায়িক নিঃশ্বাস ফেলছে সেগুলো যেন বাংলাদেশকে ছুঁয়ে যেতে না পারে এ বিষয়ে আমরা সর্বদা সজাগ থাকবো।

সীমান্ত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহিন মিয়া, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

২

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৩

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৪

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

৫

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

৬

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

৭

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

৮

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

৯

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১০

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১১

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১২

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৩

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৪

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১৫

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

১৬

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

১৭

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৮

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৯

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

২০