রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Share this news with

সাতক্ষীরায় শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

​বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। তীব্র ক্ষোভ ও বিচার পাওয়ার আকুতি নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সমাবেশে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

​সমাবেশে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া এই নির্মমতা ও পাশবিকতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমাজে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এই ধরনের অপরাধের মাত্রা দিন দিন আরও বাড়বে। শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

​মানববন্ধন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০