রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২০ মে ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন

Share this news with

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই সপ্তাহের সূচনা করা হয়।

​আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্টেশন চত্বর থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০ থেকে ২২ মে পর্যন্ত চলমান এই সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান এবং আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান।

​আলোচনা সভায় বক্তারা ফায়ার সার্ভিসের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো দুর্যোগ ও অগ্নিদুর্ঘটনায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০