রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

Share this news with

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন ইউএনও মো. খাইরুল ইসলাম। তাঁর এই ধারাবাহিক সফলতার স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁও জেলা প্রশাসন তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত করে।

​সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘শিক্ষার মান উন্নয়ন’ বিষয়ক একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক শ্রেষ্ঠ ইউএনও মো. খাইরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

​সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
​পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি আগামী দিনে জনগণের সেবায় এবং সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০