মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মুক্তমঞ্চে ফুটবল বিশ্বকাপ-২০২৬ খেলা বড় পর্দায় প্রদর্শনের প্রস্তাব দিয়েছে কুবি শাখা ছাত্রদল।

সোমবার (৮ জুন) দুপুরে প্রশাসনিক সহযোগিতা ও অনুমোদনের জন্য রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়।

‎আবেদনপত্রে উল্লেখ করা হয়, ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের অন্যতম জনপ্রিয় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে একসঙ্গে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সে উদ্দেশ্যে ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিতে ইচ্ছুক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ পরিবেশে আয়োজনটি পরিচালনা করা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক  আবুল বাশার বলেন, “ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও মিলনমেলার নাম। সেই বিশ্বকাপের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ আমাদের প্রিয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের  ম্যাচগুলো বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে এবং ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “তারা আমার কাছে আজ আবেদনপত্র দিয়েছে। আমি উপ- উপাচার্য বরাবর আবেদনপত্রটি পেশ করেছি। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

২

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৩

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৫

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৬

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৭

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৯

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১০

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১২

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৩

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৪

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৫

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৬

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৯

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

২০