আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Share this news with

আন্তর্জাতিক মুটিংয়ের কৌশল ও মৌখিক উপস্থাপনার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ব্রিফ থেকে বেঞ্চ: আন্তর্জাতিক মুটিংয়ের শিল্পকলা বিষয়ক লেক্স সুপ্রিমা কর্মশালা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে রাবির আইন বিভাগ ও বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতি (বেলা)।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আঞ্জু। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একই বিভাগের অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ।এছাড়া কর্মশালায় আন্তর্জাতিক মুটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনবিদ ও মুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মুটিংয়ে আগ্রহী শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের জন্য এ কর্মশালা বাস্তব অভিজ্ঞতা অর্জন, মৌখিক অ্যাডভোকেসির দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক আইনচর্চার সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

প্রথম অধিবেশনে ‘নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া: মৌখিক অ্যাডভোকেসির ভিত্তি’ শীর্ষক সেশনে বক্তব্য দেন তাহসিন বিন জাফর। তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত আইনজীবী। এ অধিবেশনে তিনি কার্যকর মৌখিক উপস্থাপনা, যুক্তি প্রদর্শনের মৌলিক কৌশল এবং আদালতে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের বিষয়গুলো তুলে ধরেন।

দ্বিতীয় অধিবেশনে ‘আদালতের নিয়ন্ত্রণে দক্ষতা: মৌখিক পর্বের উন্নত কৌশল’ শীর্ষক সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ফাহিম আবরার আবিদ। তিনি বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর প্রতিষ্ঠাতা এবং একজন ইরাসমুস মুন্ডুস স্কলার। এ সেশনে উন্নত পর্যায়ের মৌখিক যুক্তি উপস্থাপন, বেঞ্চের প্রশ্ন মোকাবিলা এবং আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সফলতার জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এরপর তৃতীয় অধিবেশনে ‘মামলা নির্মাণ: মেমোরিয়াল প্রণয়ন ও আইনি গবেষণার শিল্প’ শীর্ষক সেশনও পরিচালনা করেন ফাহিম আবরার আবিদ। এ অধিবেশনে কার্যকর মেমোরিয়াল প্রণয়ন, আইনি গবেষণার পদ্ধতি এবং গবেষণাভিত্তিক যুক্তি নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সন্ধি ও রিফা তাসফিয়া-র সঞ্চালনায় আরও বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। এ কর্মশালার কনভেনর ছিলেন বিভাগটির মাস্টার্সের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও কো-কনিভেনর মমতারিনা তমা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১২

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৩

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১৬

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১৭

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১৮

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৯

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

২০