ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা মাঝিসহ ১০ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আঙ্গুর বেগম নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়ারযান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সদস্যরা নিখোঁজ নারীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বানিয়ারযান এলাকা থেকে ৯ জন নারী শ্রমিক জীবিকার সন্ধানে চরাঞ্চলে গিয়েছিলেন। কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে তারা নৌকায় করে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে মাঝনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তাল যমুনার তীব্র স্রোতে নৌকাটি কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টে যায়। যারা সাঁতার জানতেন তারা প্রাণ বাঁচাতে সক্ষম হন এবং দ্রুত স্থানীয় জেলেদের সহায়তায় ৯ জন তীরে ফিরে আসেন। তবে এক নারী যাত্রী নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় মাঝিসহ ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আঙ্গুর বেগমকে খুঁজে পেতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বর্তমানে নিখোঁজ নারীর সন্ধানে স্থানীয় জেলেরা এবং প্রশাসনের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০