তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট প্রচার নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

Share this news with

মৌলভীবাজার জেলাসহ দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও পোস্টারিং কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ ছাত্রলীগের’ ভেরিফাইড পেজ থেকে এই কর্মসূচির ছবি প্রকাশ করার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। লিফলেটটিতে জেলা ছাত্রলীগের নেতা শাকের আহমেদের ছবি ও নাম সম্বলিত বিশেষভাবে প্রচার করা হয়েছে।

লিফটের তথ্য অনুযায়ী, ‘সাধারণ জনগণের সমস্যা সমাধান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের দাবি’ শীর্ষক এই লিফলেটটি মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

লিফলেটে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. শিক্ষা ও ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা।

২. বাজার নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপন্যের দাম কমানো এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

৩. রাজনৈতিক সংস্কার: আইনের শাসন প্রতিষ্ঠা এবং ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি।

কেউ কেউ কর্মসূচির প্রশংসা করলেও অনেকেই নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতাকে আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

নিষিদ্ধ ঘোষণার পর মৌলভীবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় ছাত্রলীগের এমন প্রকাশ্য প্রচারণামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এর মাধ্যমে জেলায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

বর্তমানে ছাত্রলীগকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাই এই সংগঠনের নামে কোনো লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা জনসভা করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ যা আইনি ভাবে মোকাবেলা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

১

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

২

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৩

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৪

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৫

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৬

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৮

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

৯

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১১

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৩

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৫

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৮

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১৯

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

২০