নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

Share this news with

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিব্বুল্লাহ আল হুসাইনী। সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি কবিরুল ইসলাম রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন দেশের ইসলামী আন্দোলনের একজন নির্ভীক নেতা এবং সৎ নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সততা ও নিষ্ঠার বিষয়টিও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁর আদর্শ ও ত্যাগের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে জাগরূক থাকবে।

অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও লেখক আলী আহমাদ মাবরুর। তিনি বলেন, তাঁর বাবা পুরো জীবন ইসলাম ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন এবং ছাত্রজীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আলী আহমাদ মাবরুর আরও বলেন, যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণ করার প্রকৃত মাধ্যম শুধু দোয়া নয়; বরং তাঁদের আদর্শ ও চেতনাকে বাস্তব জীবনে ধারণ করা।

সভাপতির বক্তব্যে মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর ভাষ্য, নৈতিক ও আদর্শিক মানদণ্ডে নিজেদের গড়ে তোলা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার মধ্য দিয়েই শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব।

আলোচনা সভা শেষে আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলী আহমাদ মাবরুর।

অনুষ্ঠানে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

৪

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

৫

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

৬

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

৭

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

৮

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৯

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১০

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১১

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১২

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

১৩

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১৪

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

১৬

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১৭

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১৯

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

২০