
রাজধানীর শাহবাগে মিটফোর্ড মিনিয়ালস (সুইপার কলোনী) উচ্ছেদ বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মিটফোর্ড মিনিয়ালস (সুইপার কলোনী) উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে আয়োজকরা ‘সারাদেশে উন্নয়নের নামে হরিজন কলোনী উচ্ছেদ বন্ধ কর’ এবং মিটফোর্ড মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনী) উচ্ছেদের কথিত চক্রান্তের প্রতিবাদে বিভিন্ন দাবি তুলে ধরেন।
সমাবেশে মিটফোর্ড মিনিয়ালস (সুইপার কলোনী) উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি গণেশ দাস এবং সাধারণ সম্পাদক রিকু শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, উন্নয়নের নামে দেশের বিভিন্ন স্থানে হরিজন সম্প্রদায়ের বসতি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বসতি উচ্ছেদ না করে বাসিন্দাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
মন্তব্য করুন