রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Share this news with

‘পদ দেখে, পদ দেখায়’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার চকহলদি দারুল উলুম কাওমী হাফিজিয়া মাদ্রাসায় ভিওডি বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সালাম রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো), ১ নম্বর গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, চখমিল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, ১ নম্বর গড়েয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুল হক ও জুয়েল।

এ ছাড়া দৈনিক বাংলাদেশ সমাচারের ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রোহান, কালের কণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফ হাসান, সোনালী নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি আল আমিন ইসলাম, দৈনিক প্রাইভেট ডিটেকটিভের ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভিওডি বাংলা সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই ভিওডি বাংলার অন্যতম লক্ষ্য।

তাঁরা আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।

আগামী দিনগুলোতেও আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০