সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

Share this news with

‎অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়ক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করে যান চলাচলের উপযোগী করেছে উপজেলা বিএনপি।

‎শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশনায় সড়ক মেরামতের কাজ শুরু হয়। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার প্রত্যক্ষ উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে গোমতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করা হয়।

‎মেরামত কাজে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব মো. ফোরকান ইমামীসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার পাকা, কাঁচা ও আধাপাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়কের একাংশ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

‎এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া দ্রুত সড়কটি মেরামতের নির্দেশ দেন। পরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে গোমতি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে ইট ও বালু ফেলে গর্ত ভরাট করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করে সাময়িকভাবে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা হয়।

‎মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাটিরাঙ্গার প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঞার নির্দেশে আমরা দ্রুত মাটিরাঙ্গা-গোমতি জিসি সড়কের বিকেআই উচ্চবিদ্যালয়-সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেছি, যাতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ কমে। যেকোনো দুর্যোগে জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

‎বিএনপির এই উদ্যোগে গোমতি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলায় স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এবং সড়ক মেরামত কাজে অংশ নেওয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০