তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত

Share this news with

ব্রিটেনের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দারা। বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। জানা যায় গত ৭ই মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে তাদের বিজয়ের সংবাদ চাউর হলে আনন্দে উৎফুল্ল এ জেলার বাসিন্দারা।

ব্রিটেনের বিশিষ্টি বাঙালি কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর জানান, ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত মৌলভীবাজারের ৮জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। তবে এ পরিসংখ্যান আরও বাড়তে পারতো বলে সেখানকার বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দরা ধারণা করছেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা লেখাপড়া, চাকরি ও অন্যান্য প্রয়োজনের তাগিদে তাদের পূর্বপুরুষ ও তারা পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে।

সেখানে নিজেদের মেধা, যোগ্যতা, পরিশ্রম ও ভালো ব্যবহার দিয়ে জয় করেছেন স্থানীয়দের মন। অনেকে কাজের পাশাপাশি যুক্ত হয়েছেন স্থানীয় রাজনীতিতেও। প্রথমে বাঙালি কমিউনিটির নেতৃত্ব দিয়েছেন। পরে যুক্ত হয়েছেন ওই দেশের জাতীয় ও স্থানীয় রাজনীতির সঙ্গে। তারা পাল্লা দিয়ে রাজনীতি ও সমাজসেবায় নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। গেল ৭ই মে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশের মৌলভীবাজারের ওই ৮ কৃতীসন্তান প্রার্থী হয়েছিলেন। ওখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভোটযুদ্ধে নেমে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে কজন একাধিকবারও জয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন তাদের মেধা, মনন, যোগ্যতা ও ব্যবহার দিয়ে। গেল ৭ই মে ভোট শেষে ফলাফল প্রকাশের পর দেশে-বিদেশে অবস্থানরত বাঙালিদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ নিয়ে ছিল সরব। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের জানানো হচ্ছে উষ্ণ অভ্যর্থনা ও অভিবাদন।

জানা যায়, যুক্তরাজ্যের এবারকার নির্বাচনে ৮ জন মৌলভীবাজার জেলার প্রবাসীরা নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এসপায়ার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে স্টেপনি গ্রিন ওয়ার্ড থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি অনন্য ইতিহাস গড়েছেন। তিনি টাওয়ার হ্যামলেটের স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। সাবিনা আক্তার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক আলী (সুন্দর)’র মেয়ে। পূর্ব লন্ডনের গুরুত্বপূর্ণ বারা নিউহ্যাম কাউন্সিলের চতুর্থ বারের মতো লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র রহিমা রহমান। মৌলভীবাজার এম সাইফুর রহমান রোড এলাকার বাসিন্দা রহিমা রহমানের স্বামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের  সাবেক সভাপতি  মুজিবুর রহমান জসিম একাধিকবার এই বারাতে কাউন্সিলর ছিলেন। রেডব্রিজ কাউন্সিল থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে মনোনীত কাউন্সিলর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের সন্তান জুসনা ইসলাম। তিনি তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই কাউন্সিলের সাবেক মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রেডব্রিজ কাউন্সিল থেকে লেবার পার্টির হয়ে সদর উপজেলার মেয়ে ও বড়লেখার পুত্রবধূ সাংস্কৃতিক কর্মী সাঈদা চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে সিংকাপন গ্রামের ছেলে আবু তালহা চৌধুরী এসপায়ার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটের বেথনাল গ্রিন ওয়েস্ট কাউন্সিলরের ২য় বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এসপায়ার পার্টির চেয়ারম্যান ব্রিটেনের কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক জনপ্রিয় কমিউনিটি লিটার কে এম আবু তাহের চৌধুরীর সন্তান। নর্থ ইংল্যান্ড ব্রাডফোর্ড কাউন্সিল থেকে চতুর্থবারের মতো লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন আজমনী গ্রামের সন্তান কাউন্সিলর হাসানুজ্জামান খান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর পতন এলাকার (জমিদারবাড়ি) সন্তান।

সাবেক জেলা ছাত্রনেতা একে এম গোলাম জিলানী চৌধুরী জিবু। তিনি লন্ডন বোরো অফ ইসলিংটনের বার্নসবারি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এই বারার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংল্যান্ডের ‘ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড’ থেকে শাহানিয়া চৌধুরী আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়িতে। বিদেশে তাদের এমন সাফল্যে অভিনন্দন জানাচ্ছেন জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১০

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১১

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৩

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৪

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৫

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৬

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৭

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৮

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১৯

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২০