
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
রোববার (১৬ আগস্ট) কলেজ ক্যাম্পাস মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব হোসেন সোহাগসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুসল্লিরা।
এদিকে দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন