ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ

Share this news with

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে গাবতলী উপজেলার মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তিনি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ পেয়ারা গাছের চারা তুলে দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকল শিক্ষার্থীকে একই ধরনের ফলজ গাছের চারা প্রদান করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থীর মধ্যে বৈষম্যের অনুভূতি সৃষ্টি না হয়।  শিক্ষার্থীদের প্রিয় ফলজ গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথির বক্তব্যে এম আর হাসান পলাশ বলেন, “একটি শিশু, একটি গাছ” – এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে হবে। তিনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা নিজ হাতে এই গাছ বাড়িতে রোপণ করবে, নিয়মিত পরিচর্যা করবে এবং গাছটিকে বড় করে তুলবে। পাশাপাশি বাবা-মায়ের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তাদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, উম্মে কুলসুম খালেদা পারভীন, তারিকুল আলম, আনজুয়ারা খাতুন, মোরশেদা বেগম, নাসরিন সুলতানা, সেলিনা পারভীন, সোহেল রানা, শিরিন আক্তার, মমতাজ বেগম, ইসাহাক আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আল-আমিন সনি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসেন, গাবতলী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিষাবান ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি মানুষের জন্য অক্সিজেনের উৎস, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা, মাটিক্ষয় প্রতিরোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলজ গাছ মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রতিটি মানুষের অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।

এদিকে, সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০