আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জাবিতে বহিরাগত ও স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

Share this news with

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ ঘণ্টার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বহিরাগত এবং স্টিকারবিহীন গাড়ি ও মোটরসাইকেল প্রবেশে নিষিদ্ধ নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জুলাই বিকেল ৫টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন গাড়ি, মোটরসাইকেল এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব গেট দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৯ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১০

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১১

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১২

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৩

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৪

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৫

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৬

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৭

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৮

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

২০