সর্বশেষ
||দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার||বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ||জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন||বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার||নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম||চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক

Share this news with

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বন্দর পরিস্থিতি। জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এই টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্কপ। সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

চট্টগ্রাম স্কপের যুগ্ম সমন্বয়কারী এস কে খোদা তোতনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এনসিটির মতো একটি লাভজনক ও গুরুত্বপূর্ণ টার্মিনাল কোনো বিদেশি অপারেটরের হাতে দেওয়া দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এটি সম্পূর্ণ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত।

অন্যদিকে, ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক ও শ্রমিক দল নেতা হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানান— “বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা সরকারকে আমাদের আপত্তির কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছি। সরকার যদি সাধারণ শ্রমিক ও দেশের মানুষের পালস বুঝতে না পারে, তবে কঠোর আন্দোলন শুরু হবে। দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসী বন্দর রক্ষায় মাঠে নামবে।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের একই স্মারকে ‘দুই নীতি’: বিভ্রান্তি চরমে

এনসিটি নিয়ে চলমান বিতর্কের ঘি ঢেলেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উন্নয়ন-১ অধিশাখা থেকে গত ৪ জুন ইস্যু করা দুটি চিঠি। একই তারিখ ও একই স্মারক নম্বর সম্বলিত চিঠি দুটিতে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা দেওয়া হয়েছে—

এতে বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ডের সাথে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নিতে হবে। তবে তাদের আগ্রহ না থাকলে পুরো প্রক্রিয়া বাতিল করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে।

একই স্মারকের অন্য চিঠিতে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বরাত দিয়ে বলা হয়, ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা অবশ্যই অব্যাহত রাখতে হবে।

একই সময়ে একই বিষয়ে এমন পরস্পরবিরোধী ও রহস্যজনক নির্দেশনার পর বন্দর প্রশাসন ও অংশীজনদের মনে গভীর সংশয় তৈরি হয়েছে। সরকারের প্রকৃত অবস্থান আসলে কী, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের এই বিতর্কের মধ্যেই এনসিটি পরিচালনার জন্য একটি নতুন বিকল্প প্রস্তাব এসেছে। বিএনপির সাবেক দুজন সংসদ সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এনসিটির সাবেক একটি অপারেটর মিলে গঠিত তিন দলীয় একটি দেশীয় কনসোর্টিয়াম যৌথভাবে টার্মিনালটি পরিচালনার আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই দেশীয় কনসোর্টিয়ামের দেওয়া প্রস্তাবটি ডিপি ওয়ার্ল্ডের চেয়ে অনেক বেশি লাভজনক এবং বন্দরবান্ধব।

চলতি বছরের শুরুতেও ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার তোড়জোড় শুরু হলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও স্কপের তীব্র আন্দোলনের মুখে বন্দর অচল হওয়ার উপক্রম হয়েছিল। সে সময় বাধ্য হয়ে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে টার্মিনালটি বন্দরের নিজস্ব নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথায় আবারও সেই একই উদ্যোগ নেওয়ায় ক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া জানান, “আমরা এনসিটি পরিচালনার জন্য একাধিক পক্ষ থেকে প্রস্তাব পেয়েছি। দেশের স্বার্থ রক্ষা করে প্রচলিত আইন ও বিধি মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসবে, বন্দর কর্তৃপক্ষ সেটাই বাস্তবায়ন করবে।

তবে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রমিকদের দাবি উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হলে চট্টগ্রাম বন্দর আবারও বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে এসআইয়ের বিরুদ্ধে ফেনসিডিল গায়েবের অভিযোগ, তদন্ত দাবি অভিযুক্ত কর্মকর্তার

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে এমআরএর নির্দেশ

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি, চিকিৎসা সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদকে ভূষিত জাবির অধ্যাপক ড. এম. শামীম কায়সার

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত: জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক আহম্মেদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

১০

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

১১

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

১২

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

১৩

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

১৪

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

১৫

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১৬

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১৭

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৮

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৯

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

২০