সর্বশেষ
||বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি||বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ||জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান||১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা||রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা||পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার||ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস||দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার||আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১||ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি
এন.এ, বিশেষ প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

Share this news with

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুসারে কাজী জেসিনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

সরকার জানায়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিটিভির বিদায়ী মহাপরিচালক মো. মাহবুবুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

কাজী জেসিন দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করছেন। টেলিভিশনের বিভিন্ন সমসাময়িক ও রাজনৈতিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। বিশেষ করে তার সঞ্চালনায় প্রচারিত রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের প্রশাসনিক ও সম্প্রচার কার্যক্রমে তিনি নেতৃত্ব দেবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান

১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

১০

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

১১

ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১২

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

১৩

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

১৪

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৫

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

১৬

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

১৭

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

১৮

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

১৯

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০