সর্বশেষ
||জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান||বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২||ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ||‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা||‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ||বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে||খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ||এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস||২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ||প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন
বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে ‘চমক’, নিলেন শ্বশুরবাড়ি থেকে মনোনয়ন

ছবি: রুকাইয়া জাহান চমক।

Share this news with

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া। তিনি জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ হিসেবে মনোনয়ন নিয়েছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে।

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’

কে এই চমক?
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তার বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা চমক শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন।

মা-বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। মা-বাবার সেই শখও পূরণ করেছেন চমক। মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি।

২০১৪ সালের নভেম্বর মাসে বিয়ে করেন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির। যদিও বিয়ের তথ্য গোপন করেই ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানার-আপ হয়েছিলেন চমক। পরে অবশ্য এ ঘটনা নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়।

২০২০ সালে চমক নাম লেখান টিভি নাটকে। বেশ অল্প সময়ে হয়ে ওঠেন ছোটপর্দার পরিচিত মুখ। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক, ওয়েব সিরিজে কাজ করে দর্শকের প্রিয় শিল্পী হয়ে ওঠেন চমক।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

‎গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বেইলী রোডে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা, মরদেহ ঢামেক মর্গে

খেলার মাঠে ফিরুক শিক্ষার্থীরা, দৌলতপুরে ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

এসএসসির ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫, ৩১২ প্রতিষ্ঠানে শূন্য পাস

২০১৩ সালের গেজেটের বাইরে ৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, বিনা বেতনে শিক্ষকতা—জাতীয়করণের দাবিতে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় রিমান্ডে এনসিপি নেতা গাজী সালাউদ্দিন

১০

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১১

জাবিতে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’, ক্যাশলেস লেনদেনে নতুন উদ্যোগ

১২

‎নোয়াখালী বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

১৩

হল শিক্ষার্থীদের জন্য ফিস্ট মিলের আয়োজন, ক্ষোভ মেস শিক্ষার্থীদের

১৪

‎চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

১৫

ফ্যামিলি কার্ড শুমারিতে স্বচ্ছতা চান এমপি কাজী রফিকুল ইসলাম

১৬

শ্রম অভিবাসন খাত সংস্কারে নতুন জোটের আত্মপ্রকাশ, দ্বিপাক্ষিক শ্রম চুক্তির দাবি

১৭

দিনরাত মিলিয়ে ১৪ ঘণ্টা লোডশেডিং, দিশেহারা ধুনটের মানুষ

১৮

ঠাকুরগাঁওয়ে ফিড নিয়ে অভিযোগ, ৮২ বস্তা জব্দ; জরিমানা ৩০ হাজার

১৯

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০